চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা
চার দিনব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন-২০২৫-এর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। ৭ এপ্রিল সম্মেলনের প্রথম দিনে এই কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা।
