বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সুবিধা হলো ভারতের
ক্ষমতায় এসেই কোমরবেঁধে বাণিজ্যযুদ্ধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন তা বিশ্বের অন্য সব দেশের মাথাব্যথার কারণ হলেও ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণায় নড়েচড়ে বসতে হচ্ছে বাংলাদেশের কর্তাব্যক্তিদেরও। কারণ আর সব দেশের মতো বাংলাদেশের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বাজারবিশ্লেষকদের কেউ বলছেন, এতে বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না, কেউ আবার বলছেন, বাংলাদেশের পোশাক রপ্তানিতে এই শুল্ক বিষফোঁড়া হয়ে দেখা দেবে।
