শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই: ড. ইউনূস
বাংলাদেশের রূপান্তরে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত ৫০ বছরে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, চীন তার জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের রূপান্তরে সহায়তা করবে।
