কারা আসছেন ৪ দিনের বিনিয়োগ সম্মেলনে?
যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপে যখন বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধের দামামা বাজছে ঠিক সেই সময়ে ঢাকায় শুরু হতে যাচ্ছে চারদিনের বিনিয়োগ সম্মেলন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। ৭ থেকে ১০ এপ্রিল সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
