গৃহকর্মী নির্যাতন নিয়ে ফেসবুক লাইভে এসে কী বললেন পরীমনি?
চিত্রনায়িকা পরীমনি বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর এ বিষয়ে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। ৬ এপ্রিল দিবাগত রাতে এ বক্তব্য দেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এটি আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানান এ অভিনেত্রী। একই সঙ্গে থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাঁকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরী।
