রাশিয়া ও ক্রোয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৬ এপ্রিল তিনি রাশিয়ায় গেছেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। এ সফরে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান ১২ এপ্রিল দেশে ফিরবেন।
