ইরানে হামলার পরিণতি হবে ভয়াবহ: রাশিয়ার সতর্ক বার্তা
ইরানকে লক্ষ্য করে সামরিক হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হুমকিকে একেবারেই "অগ্রহণযোগ্য" বলেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ৩ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বার্তা দেন।
