জিডিপি-মূল্যস্ফীতি প্রকাশে সরকারের হস্তক্ষেপ থাকবে না: পরিকল্পনা উপদেষ্টা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। যাতে জিডিপি-মূল্যস্ফীতি প্রকাশে সরকারের কোন হস্তক্ষেপ না থাকে। টিবিএস মাল্টিমিডিয়ার সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
