শুল্ক ঝড় মোকাবেলায় সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ
দরকষাকষি করে ট্রাম্পের শুল্ক কমিয়ে আনার সুযোগ রয়েছে অন্য দেশগুলোর। যদি সেটি না হয়, প্রথমে জিনিসপত্রের দাম বেড়ে পশ্চিমে তারপর মন্দাও আসতে পারে। মার্কিন বাজারের উপর তুলনামূলক কম নির্ভরতা এবং কমদামি পোশাকের বাজারে প্রাধান্যর কারণেও বাংলাদেশ অন্যদের চাইতে কম ক্ষতিগ্রস্ত হবে। মন্দার ভয়ে যুক্তরাষ্ট্রে ট্রেজারি বন্ডের ইল্ড কমছে, আন্তর্জাতিক বাজারে কমছে জ্বালানির দাম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সঠিক পথে আছে। সব মিলিয়ে বাংলাদেশের অবমূল্যায়িত শেয়ারবাজার নিয়ে বেশি ভয়ের কিছু নেই। বরং বন্ড থেকে ধীরে ধীরে শেয়ারে বিনিয়োগ সরিয়ে আনার সুযোগ দেখা যাচ্ছে।
