রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশকে কী বললো মিয়ানমার?
বাংলাদেশে আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথমবারের মতো এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এ তথ্য বাংলাদেশকে নিশ্চিত করেছে দেশটি। ৪ এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের কাছে এ তথ্য তুলে ধরেন।
