সাগরতলের জ্ঞান অর্জনে দারুণ ভূমিকা রাখছে ফিশারিজ মিউজিয়াম
প্রায় আড়াই হাজার বর্গফুটের এই মিউজিয়ামের ৫টি কক্ষে রাসায়নিক দ্রব্যযুক্ত অ্যাকুরিয়াম ও কাচের জারে সংরক্ষণ করা হয়েছে মাছসহ নানা প্রাণি ও জলজজীব। এছাড়া মাছের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু পাখির মমি এবং মাছ ধরার উপকরণ রয়েছে এখানে। চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে জলজ বাস্তুসংস্থানের বিস্তারিত।
