দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে বাংলাদেশ ও থাইল্যান্ড
দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন একটি সমঝোতা স্মারক সই করেছে। দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসির সভাপতি সুচার্ট ট্রাকুলকাসেমসুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা এই সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
