যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে: শফিকুল আলম
ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন চলছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার সেই সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পর্যালোচনা চলছে। তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।' শফিকুল আলম বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।'
