প্রবাসীদের ঈদ উদযাপন; আনন্দ-বেদনার গল্প
ঈদের ছুটিতে সবাই বাড়ী ফিরলেও, স্বজনদের কাছে ফিরতে পারেন না প্রবাসীরা। এই বাস্তবতার মাঝেই ঈদ উদযাপন করতে হয় রেমিট্রেন্স যোদ্ধাদের। স্বজনদের থেকে দূরে থাকায় ঈদুল ফিতর কাটাতে হয় নিজেদের কমিউনিটির সাথে সময় ব্যয় করে। তবে দিনের একটা সময় ফোনে সংযুক্ত হয়েছেন স্বজনদের সাথেও। তখন আনন্দ-উচ্ছাস ফুটে উঠছে প্রবাসীদের চোখে মুখে।
