কোন দেশের জন্য কতটা পারস্পারিক শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। নতুন এই ঘোষণার সময় যে তালিকা প্রদর্শন করেছেন তাতে দেখা যায় সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দুইটি দেশের ওপর। দেশ দুটি হল: লেসোথু এবং সেন্ট পিয়ার অ্যান্ড মিকলন। আর সর্বনিম্ন ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছেন বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর। শুল্কহারে এতো পার্থক্য কেন? কী কারণ এই পার্থক্য?
