ট্রাম্পের নতুন শুল্কনীতি আরোপে বিশ্বমন্দার শঙ্কা: ড. জাহিদ হোসেন
ট্রাম্পের নতুন শুল্কনীতির প্রভাবে আমেরিকার বাজারে মন্দা দেখা দিতে পারে। যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের। ফলে বাধাগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাড়ানোর প্রক্রিয়া। এটাকে পাশ কাটানোর আপতত কোন উপায় নেই। তবে যদি বাংলাদেশের রপ্তানিকারকরা সংগবদ্ধভাবে এই শুল্ক নিয়ে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে দরকষাকষি করে তবেই মিলবে সুফল।
