রুশ কূটনীতিক বরখাস্ত; মলদোভাকে পাল্টা ব্যবস্থার হুমকি দিলো মস্কো
তিন রুশ কূটনীতিককে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মলদোভা সরকার। ক্রেমলিনপন্থি মলদোভার এক আইনপ্রণেতাকে কারাভোগ করা থেকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে এই নির্দেশ দিয়েছে মলদোভা। দেশটির এই পদক্ষেপের পর পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
