বিমসটেক সম্মেলন যাচ্ছেন প্রধান উপদেষ্টা: মোদী-ইউনূস বৈঠক কি হচ্ছে?
বিমসটেক সম্মেলনে অংশ নিতে আগামীকাল ৩ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ২ এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান তিনি।
