উন্নয়নের ছোঁয়াতেও বরিশাল দারিদ্র্যসীমার নিচে!
শস্যভাণ্ডার খ্যাত বরিশাল অঞ্চল এটি। যার চারপাশে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে নদী আর জলাশয়। এরপরও এই অঞ্চলের মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। বিশ্ব খাদ্য সংস্থা ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ গবেষণায় উঠে এসেছে দেশের সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বরিশাল বিভাগে। গাণিতিক হারে ২৬.৬ শতাংশ। ঠিক কি কারণে সবচেয়ে পিছিয়ে পড়লো এই জনপদ?
