মিয়ানমারে ভূমিকম্প: ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা পাঠালো বাংলাদেশ সশস্ত্র বাহিনী
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরী ভিত্তিতে ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রেরণ করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্রধান উপদেষ্টার নির্দেশের প্রেক্ষিতে ১ এপ্রিল বাংলাদেশ সেনাবাহিনীর ১টি এবং বাংলাদেশ বিমান বাহিনীর ২টি পরিবহণ বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদিসহ একটি উদ্ধারকারী দল এবং জরুরী ঔষুধ সামগ্রীসহ একটি চিকিৎসক দল এবং আরও ১৫ টন ত্রাণসামগ্রী মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে।
