ইঁদুর খামার করে সফল উদ্যোক্তা লাবণী
শরীয়তপুর পৌর শহরের বালুচরা এলাকায় থাকেন লাবণী আক্তার। চাকরির মন্দা বাজারে থেমে না থেকে প্রাণিবিদ্যায় পড়াশোনা করা লাবণীর মাথায় তখন ইঁদুর লালন-পালনের ভাবনা আসে। স্বামীর উৎসাহে বাড়ির একটি ঘর বাণিজ্যিকভাবে ইঁদুরের খামার হিসেবে গড়ে তোলেন তারা। বর্তমানে লাবনীর খামারে বাচ্চা দেয়ার মতো ইঁদুর রয়েছে ৮০টি। আর বিক্রি করার মতো ইঁদুর রয়েছে ২৮০টি।
