ম্রো সম্প্রদায়ের স্কুল পাওমুম থারাক্লা
২০১৬ সালে ম্রো সম্প্রদায়ের শিশুদের জন্য বান্দরবানের লামায় তৈরী করা হয় পাওমুম থারাক্লা নামের স্কুলটি। এখানে বান্দরবানের বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি পাড়া থেকে আসা ৪০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। এই শিশুরাসহ আশপাশের ৫টি ম্রো পাড়ার ৭৫ জন শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ পায়। এখানকার শিক্ষকরাও ম্রো সম্প্রদায়ের। এখানে তাঁদের ভাষায় পড়ানো হয়। সঙ্গে বাংলা, ইংরেজি, গণিতও শেখানো হয়।
