চট্টগ্রাম রেলস্টেশনে অবহেলায় বেড়ে উঠছে পথশিশুরা
প্রতিদিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম রেলস্টেশন দিয়ে চলাচল করে। কিন্তু কেউ জানে না, তাদের মধ্যে অনেক পথশিশু, যারা শুধুমাত্র বেঁচে থাকার জন্য এখানে অবাধে ঘোরাফেরা করে। স্টেশনের ভিড়ে, নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর খাবার খেয়ে এবং বিন্দুমাত্র শিক্ষার সুযোগ না পেয়ে এসব শিশু বড় হয়ে উঠছে।
