যে হাটে মিলে লাখ টাকার পোষা প্রাণী!
এই বাজারে তিন দশক ধরে বিক্রি হচ্ছে লাখ টাকার মূল্যের ময়ূরপঙ্খী, সিরাজী,হাউস পিজন, হোমার, জ্যাকোবিন কিং। দেশি-বিদেশি বৈচিত্র্যময় নানা জাতের কবুতরের মেলা বসে এ হাটে। শুধু কি কবুতর, দেশী-বিদেশী সৌখিন পাখিও পাওয়া যায়। লাভ বার্ড, ককটেইল, বাজরিগারসহ নানা জাতের পাখির কিচির মিচির শব্দে মুগ্ধ করে সৌখিন মানুষদের।
