শ্রমিকদের বেতন-বোনাস নগদের মাধ্যমে ৩ কোটি টাকার দেওয়ার প্রতিশ্রুতি
টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) নগদে ৩ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এদিকে সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনর শ্রমিকরা। ২৯ মার্চ শ্রম ভবনে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব এ সব কথা জানান।
