আনচেলত্তি না এলে কে হচ্ছেন ব্রাজিলের কোচ?
আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরই ব্রাজিল দলে শুরু হয়েছে বড়সড় পরিবর্তন। বিদায় ঘণ্টা বেজেছে কোচ দরিভাল জুনিয়রের। তার উত্তরসূরির সন্ধানে আছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন- সিবিএফ। তাদের পছন্দের শীর্ষে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তবে ইতোমধ্যেই ব্রাজিলে যাওয়ার সম্ভাবনাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
