অভিমান থেকেই মিডিয়ায় মুকিত
মুকিত জাকারিয়া টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে অভিনয়ে আসেন। টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেন মুকিত জাকারিয়া। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন মুকিত। গান-বাজনা করতেন, চেয়েছিলেন সবসময়ই সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকবেন। চট্টগ্রামে রুটস ব্যান্ডের সদস্য ছিলেন। এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের এবারের আয়োজনে। কথা বলেছেন তার বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।
