থাইল্যান্ডে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। গত ২৮ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
