নিউজ অব দ্য ডে, ২৮ মার্চ ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ১. মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে চুক্তি সই; ঋণের সুদহার কমানোর প্রস্তাব ড. ইউনূসের। ২. চীনা ব্যবসায়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিনিয়োগ সংলাপ; বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আহ্বান। ৩. রেমিট্যান্স আহরণের প্রভাব কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে; ঈদের আগেই ছাড়াল ২৫ বিলিয়ন ডলারের ঘর। ৪. ঈদের পরই সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের; বাজারে অস্থিরতার শঙ্কা। ৫. মিয়ানমার-থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প; ব্যাংককে ৩০ তলা ভবন ধস; নিখোঁজ প্রায় অর্ধশত।
