বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী চীন
২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশি পণ্য। যা মধ্যম আয়ের দেশে উত্তরণের দুই বছর পর পর্যন্ত বহাল থাকবে। বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়ে শিয়াং এসব কথা জানান।
