১৬ বছর নিপীড়িত-নির্যাতিতরা ৫ আগস্ট নতুন করে স্বাধীন হয়েছেন: নাহিদ ইসলাম
আওয়ামী লীগের বিগত ১৬ বছরের শাসনামলে যারা নিপীড়িত-নির্যাতিত হয়েছেন, তারা ৫ আগস্ট নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা। ২৭ মার্চ রাজধানীর বাংলামোটরে মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
