মোবাইল তরঙ্গের দাম কি কমছে?
৭০০ মেগা হার্টজ ব্যান্ডে বিক্রি করতে যাওয়া মোবাইল তরঙ্গের দাম বেশি বলে আপত্তি জানিয়েছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মূল প্রতিষ্ঠানগুলো। টাকার অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরে সরকার এ দাম কে ন্যায্যই বলছে। একইসঙ্গে বরাদ্দকৃত তরঙ্গ সদ্ব্যবহারে মোবাইল অপারেটরদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে সরকার। তবে সেবার মান বাড়াতে অবকাঠামো জোরদার করার অঙ্গীকার করলে আসন্ন নিলামে তরঙ্গের দাম ৫-১০ শতাংশ পর্যন্ত কমানোর ইঙ্গিত দিয়েছে সরকার।
