কলকাতার ঈদ বাজারে নেই বাংলাদেশি ক্রেতা
ভারতের ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। তাই কলকাতার শপিংশলগুলোতে নেই ভিড়। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে জামা-কাপড়ের দোকান- কোথাও নেই প্রত্যাশিত ক্রেতা উপস্থিতি। নিউ মার্কেট অঞ্চলের ব্যবসায়ীরাও হতাশ। ঈদ মৌসুমেও দোকান বন্ধ রেখেছেন অনেকেই।
