বিচার, সংস্কার ও গণপরিষদের বাস্তবতা আমলে নিতে হবে: আখতার হোসেন
গণপরিষদ ও সংসদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর যে চক্রান্ত চলছে, তা বাংলাদেশকে নতুন করে পিছিয়ে দেবে। এ অবস্থায় বিচার, সংস্কার ও গণপরিষদের বাস্তবতা আমলে নিয়ে নতুন বাংলাদেশের রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ২৬ মার্চ রাজধানীর ইস্কাটন নেভি গলিতে এনসিপির গণ-ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি।
