চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
চীন সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারত সফরে যেতে চেয়েছিলেন। ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে এমন অনুরোধও করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধে ভারত 'ইতিবাচক' সাড়া দেয়নি।
