নির্বাচনী রোডম্যাপ নিয়ে ড. ইউনূসের বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
নির্বাচনী রোডম্যাপ নিয়ে ড. ইউনূসের বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় যাওয়া জন্য নয় দেশের চলমান সংকট দূর করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভাষণে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান নিয়ে কথা না বলায় অসন্তোষ প্রকাশ করেন মির্জা ফখরুল। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।
