রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ করা হবে: প্রধান উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ তৈরি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি বন্ধ হবে বলে জানিয়েছেন তিনি। ২৫ মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস।
