ইন্ডিয়া টুডের প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ সেনাবাহিনীর
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে 'আসন্ন অভ্যুত্থান'র কথা উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেইসঙ্গে সেনাবাহিনী এ প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
