বাফুফের মাঠে বড় পর্দায় ভারত-বাংলাদেশ ম্যাচ
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ ভারত-বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে আজকের ম্যাচ দিয়েই। বড় পর্দায় ম্যাচটি দেখতে বাফুফের মাঠে ভিড় দর্শনার্থীদের।
