সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব সনজীদা খাতুন আর নেই
ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সন্জীদা খাতুন আর নেই। ২৫ মার্চ বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে এক সপ্তাহ ধরে একই হাসপাতালে ভর্তি ছিলেন সন্জীদা খাতুন।
