অবহেলা-অযত্নে পড়ে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় ভয়াল কালরাত্রির পর ২৬ মার্চ দুপুরে স্বাধীনতার ঘোষণা আসে এই কেন্দ্র থেকে। যা পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। পরদিন আবারও ঘোষণাপত্র পাঠ করেন তৎকালীন সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান।
