নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বিএনপি মহাসচিবের
যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করে- তারা কী করতে পারবে তা আমরা ভালো করেই জানি। ২৫ মার্চ রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইইবি অডিটোরিয়ামে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
