মোহাম্মদপুরে ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি
রাজধানীর মোহাম্মদপুর এলাকার টাউন হলে ২৪ মার্চ এক ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মনির হোসেন। তিনি একটি হাউজিং কোম্পানির পরিচালক। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান রাতে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন। গুলির ঘটনার বিষয়ে মনির হোসেন রাতে টিবিএসকে বলেন, টাকা চাইতে আসা দুই যুবক জানান তাদের ঈদের সালামি বাবদ ৫০ লাখ টাকা দিতে হবে। শীর্ষ সন্ত্রাসী ইমন তাদের পাঠিয়েছে। টাকা না দিলে তারা দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এরপর পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা আসেন তদন্তে।
