২৮ এপ্রিল কানাডায় আগাম নির্বাচনে কে এগিয়ে?
আগামী ২৮ এপ্রিল কানাডায় আগাম নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। যেখানে এবার প্রধানমন্ত্রী পদে লড়ছেন না জাস্টিন ট্রুডো। তাঁর পরিবর্তে লিবারেল পার্টির নতুন নেতা হয়েছেন মার্ক কার্নি। এই নির্বাচনে লিবারেল পার্টি ছাড়াও কনজারভেটিভ পার্টি, ব্লক কুইবেকোইস ও নিউ ডেমোক্রেটিক পার্টির (NDP) নেতারাও লড়াইয়ে আছেন।
