২০ এপ্রিলের মধ্যে ইউক্রেনে শান্তিচুক্তির আশা যুক্তরাষ্ট্রের
আগামী ২০ এপ্রিলের মধ্যে মস্কো-কিয়েভ যুদ্ধবিরতির লক্ষ্যে জোর প্রচেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস। কারণ চলতি বছরের ওই দিন পশ্চিমা ও অর্থডক্স চার্চ উভয়ের ইস্টার উদযাপনের দিন। তবে, সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা মনে করছেন দুই পক্ষের অবস্থানের মধ্যে বড় ফারাক থাকার কারণে পিছিয়ে যেতে পারে শান্তি চুক্তি।
