একমত হতে পারলেন না ইউ নেতারা, প্যারিসে ফের বৈঠকের ডাক
একদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেন যুদ্ধ ইস্যুতে একটি কৌশলগত অগ্রগতি দেখাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে কিয়েভে অস্ত্র সরবরাহ এবং মার্কিন নেতৃত্বাধীন কূটনীতিতে কারা তাদের প্রতিনিধিত্ব করবে তা নিয়ে বিবাদে জড়িয়েছে ব্লকটি। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, গত ২০ মার্চ ইউক্রেনে ৫ বিলিয়ন ইউরো সহায়তা পাঠানোর ব্যাপারে একমত হতে ব্যর্থ হন ইইউ নেতারা।
