ঝুঁকি নিয়ে কুরস্ক অভিযানে কী পেল ইউক্রেন?
মার্চ মাসজুড়ে রাশিয়ার কুরস্কে রুশ সেনাদের সঙ্গে ব্যাপক লড়াই হয় ইউক্রেনের সেনাদের। তারপর পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনের সেনারা। সেই কারণে এখন অনেকেই ইউক্রেনের আগ বাড়িয়ে কুরস্ক অভিযান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যাদের বেশিরভাগই মনে করছেন এই অভিযানের কোনো দরকার ছিল না।
