এক কলস পানির জন্য দীর্ঘ লাইন
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন সুপেয় পানির জন্য। টিউবওয়েল চেপে কষ্ট করেও মিলছে না কাঙ্খিত পরিমাণ পানি। একই অবস্থা কৃষকের মাঠে। গরম মৌসুম আসলেই সেচ পাম্পগুলোতে কমে যাচ্ছে পানি উঠা। ভূগর্ভস্থ পানির লেয়া নিচে নেমে যাওয়ায় বিরুপ পরিস্থিতির মধ্যে সময় পার করতে হচ্ছে বিপুল সংখ্যক মানুষের। ফলে পানি নিয়ে বাড়ছে হাহাকার।
