ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে ভিন্ন মাত্রায় নিতে আইপিএলের যত নতুন নিয়ম
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে ভিন্ন মাত্রায় নিতে এবং দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে সব সময়ই মুখিয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল আয়োজক কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম নয়। আকর্ষণ বাড়াতে আবারও নতুন কিছু নিয়ম চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে, বলে লালা ব্যবহারের সুযোগ। যদিও এতে নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে।
