হাজার কোটি টাকাতেও সুপেয় পানির সংকট কাটেনি
কর্ণফুলী ও হালদা নদী থেকে পানি সংগ্রহ করে দৈনিক ৫০ কোটি লিটার পানি পরিশোধনের পর ৭০ লাখ মানুষের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় চট্টগ্রাম ওয়াসাকে। শুষ্ক মৌসুমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নদী দু'টির পানিতে বেড়ে যায় লবনাক্ততা। এতে পানি উৎপাদন ব্যাহত হয়ে তীব্র আকার ধারণ করে পানি সংকট।
